ফেনীতে কৃষকদের মধ্যে সেচের যন্ত্রপাতি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ‘খামার পর্যায়ে পানি ব্যবহার প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের’ আওতায় চাষাবাদে সেরা কৃষকদের সেচ যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি সকালে ফেনী সদর উপজেলা মিলনায়তনে ১৩ জন কৃষকের হাতে এ সব যন্ত্রপাতি তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু নঈম সাইফুদ্দিন। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম, কৃষি প্রকৌশলী শুভ দত্ত ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমান।