ফেনীতে ক্রিকেট ভক্তদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসিতে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দুই স্তরের টেস্ট আয়োজনের বৈষম্যমূলক প্রস্তাবের প্রতিবাদে ফেনীতে ক্রিকেটভক্তরা গতকাল সকালে শহরে ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধন করেন।

ফেনী শহরের কেন্দ্রস্থল ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় আইসিসি পুনর্গঠনে বিগ থ্রির বিতর্কিত প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানানো হয়।

ফেনীর যুব, ক্রীড়া ও সামাজিক সংগঠন এফপিএলের আয়োজনে এ মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা দেশের শীর্ষ ক্রিকেট সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি এ ধরনের প্রস্তাবের বিরোধিতা করার আহ্বান জানান।