ফেনীতে খাদ্যে বিষক্রিয়ায় ১৫০ জন আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ফতেপুর গ্রামে গত সোমবার এক বাড়িতে মেজবান খেয়ে অর্ধশতাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ দেড় শতাধিক মানুষকে চিকিৎসা দিয়েছেন। এলাকাবাসী জানান, সোমবার দুপুরে ফতেপুর গ্রামের অধিবাসী ও ফেনী কোল্ড স্টোরেজের মালিক শেখ নূরুল আলম তাঁর বাড়িতে কয়েক হাজার লোকের জন্য ভূরিভোজের (মেজবান) আয়োজন করেন। বিভিন্ন গ্রাম থেকে লোকজন দুপুরে মেজবান খেয়ে নিজ নিজ বাড়ি চলে যান। রাতে কয়েক শ লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন। মেজবানের আয়োজক শেখ নূরুল আলম প্রথম আলোকে জানান, তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েছেন এবং বার্বুচিকে খুঁজে পাচ্ছেন না।ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কাজী আলী আকবর জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এত লোক একসঙ্গে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তিনি নিজে এলাকায় গেছেন এবং দেড় শতাধিক আক্রান্ত লোককে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।