ফেনীতে খেতাবপ্রাপ্ত ১২ জন মুক্তিযোদ্ধাকে মরণোত্তর সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ১২ জন বিজিবি সদস্যকে মরণোত্তর সম্মাননা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ৪ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
৪ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক এ বি এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহাম্মদ আবদুল্লাহ আর ফারাবী।
মরণোত্তর সম্মাননা জানানো মুক্তিযোদ্ধারা হলেন ডিএডি মুজাফ্ফর আহম্মদ, সুবেদার মেজর আবদুর রউফ মজুমদার, সুবেদার মো. লনি মিয়া, সুবেদার আবদুল গনি, সুবেদার মফিজুর রহমান, হাবিলদার ওয়াজি উল্যাহ, হাবিলদার মো. আবদুল গফুর, হাবিলদার মো. ইব্রাহিম, হাবিলদার মো. আবুল হাসেম, নায়েক মো. তোফায়েল আহমেদ, সিপাহি মো. লোকমান ও সিপাহি রবিউল হককে প্রদান করা হয়েছে। খেতাবপ্রাপ্ত বিজিবি সদস্যরা জীবিত না থাকায় তাঁদের পরিবারের সদস্যদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়েছে।