ফেনীতে গণপিটুনিতে ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার উত্তর চানপুর গ্রামে গত শুক্রবার রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। কিন্তু পুলিশের ভাষ্য, চোর সন্দেহে গ্রামবাসী ওই ব্যক্তিকে ধাওয়া করলে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সে মারা গেছে।পুলিশ জানায়, গভীর রাতে চানপুর গ্রামের লোকজন চোর সন্দেহে দু-তিনজন লোককে ধাওয়া করে। পালানোর সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (২৫) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। গত শনিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী জানান, ১০-১২ জনের একদল ডাকাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন উত্তর চানপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এ রকম তথ্যের ভিত্তিতে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া করে। পালানোর চেষ্টাকালে এক ডাকাত গ্রামবাসীর হাতে ধরা পড়েন এবং তিনি গণপিটুনিতে মারা যান।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।