ফেনীতে গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী বিজ্ঞান ক্লাবের আয়োজনে ও প্রথম আলো ফেনী বন্ধুসভার সহযোগিতায় গতকাল গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। 
ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে সকালে উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক। ফেনী বিজ্ঞান ক্লাবের (ফেবিকা) সভাপতি সাহেদুল ইসলাম কাওছারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহের, ফেনী বিজ্ঞান ক্লাবের সহসভাপতি ও সরকারি জিয়া মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আজিজুর রহমান। এতে আরও বক্তব্য দেন আবু যোবায়ের ভুঁইয়া, জালাল উদ্দিন বাবলু, হরিপদ বর্মন।
কুইজ অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফেনী সরকারি কলেজের গণিত বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. আফতাব উদ্দিন ও নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. জহির উদ্দিন।
উৎসবে জেলার ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্য থেকে ১০০ জনকে আগামী ২ জানুয়ারি নোয়াখালীর আঞ্চলিক গণিত উৎসবে অংশ নেওয়ার জন্য মনোনীত করা হয়। মেধার ভিত্তিতে তাদের মনোনীত করা হয়।