ফেনীতে গুণীজন সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার মমতাজ মিয়ার হাট মোহনা সমাজকল্যাণ সংসদের ৩০ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ফেনীর ইউনিয়ন পরিষদের তিনজন চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি সম্মাননা জানানো হয় পাঁচ পেশাজীবীকে। ১৪ সেপ্টেম্বর সংগঠনের কার্যালয় চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী।

সংগঠনের কার্যালয় চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি আখতার হোসেন চৌধুরী। সঞ্চালনা করেন সংগঠনের সহকারী সম্পাদক তারভীর উদ্দিন। বক্তব্য দেন ক্লাব সভাপতি এমরান উদ্দিন।

সংবর্ধিত ইউপি চেয়ারম্যানরা হলেন, ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, লেমুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ উদ্দিন ও সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন।

সম্মাননা পেয়েছেন প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের (সাংবাদিকতা), বাংলাদেশ অবজারভারের প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঞা (সাংবাদিকতা), তানজিরুল আজিম চৌধুরী (শিক্ষা), এ কে এম জহিরুল হক (সমাজসেবা) ও মো. ইয়াছিন (ব্যাংকিং)।