ফেনীতে গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলার মীরগঞ্জ গ্রামে গত শনিবার হোসনে আরা বেগম নামের এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শনিবার রাতে তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে ওই গৃহবধূর ভাই কামাল উদ্দিন মামলা করেছেন।
মামলার এজাহার ও পারিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মীরগঞ্জ গ্রামের মোশারফ হোসেনের সঙ্গে তাঁর স্ত্রী হোসনে আরা বেগমের ঝগড়া হয়। একপর্যায়ে মোশারফ স্ত্রীকে পিটিয়ে আহত করেন। সন্ধ্যায় তাঁর স্ত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, গৃহবধূ হত্যার ঘটনায় মামলা হয়েছে। গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।