ফেনীতে গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গত সোমবার সন্ধ্যায় দুর্বৃত্তরা রিনা দে (৪০) নামের একজন গৃহবধূকে ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, ফেনী পৌরসভার দক্ষিণ সহদেবপুর গ্রামের কানু ডাক্তারের বাড়িতে গত সোমবার সন্ধ্যার পর দুর্বৃত্তরা মিথুন দের ঘরে ঢোকে। তারা মিথুন দের স্ত্রী রিনা দেকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। রিনাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ফেনী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, রিনা হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর স্বামী মিথুন দে বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এজাহারভুক্ত শান্ত দাস ও কান্তি দাস নামের দুজনকে গ্রেপ্তার করেছে।