ফেনীতে গ্রেপ্তার সাত নারী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী রেলস্টেশনে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া সাতজন নারীকে গতকাল সোমবার ফেনীর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গত রোববার এক নারী যাত্রীর গলার চেইন ছিনতাইয়ের অভিযোগে ওই সাতজন নারীকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ (জিআরপি)।গ্রেপ্তার হওয়া নারীদের রোববার ফেনী থেকে কুমিল্লার লাকসাম জিআরপি থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাঁদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। গতকাল তাঁদের আদালতে আনা হয়।ফেনী জিআরপি পুলিশ সূত্র জানায়, গত রোববার সকালে বাবুল মিয়া নামের এক যাত্রী তাঁর স্ত্রীকে নিয়ে ফেনী থেকে ভৈরবগামী ট্রেনে ওঠার সময় কয়েকজন নারী তাঁদের ঘিরে ট্রেনের সিঁড়িতে জটলা সৃষ্টি করেন। একপর্যায়ে ওই নারীরা বাবুল মিয়ার স্ত্রীর গলার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বাবুল মিয়া নূর নাহার বেগম (২০) নামের এক নারীকে ধরে ফেলেন। পরে জিআরপি পুলিশ ছিনতাইয়ের অভিযোগে নূর নাহারকে গ্রেপ্তার করে। কিছুক্ষণ পর নূর নাহারের অপর ছয়জন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া চেইনটি উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া নারীরা হলেন: নূর নাহার বেগম, নূর বানু (৩৮), রোজিনা আক্তার (২২), মরিয়ম বেগম (২৮), গোলবাহার (২৫), ফুলরাজ (৩৫) ও স্বপ্না (২২)। তাঁদের পাঁচজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এবং দুজনের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ওই সাতজন নারীকে গতকাল ফেনীর বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে তাঁদের পক্ষে কেউ জামিনের আবেদন করেননি। পরে আদালত তাঁদের ফেনী কারাগারে পাঠান।জিআরপি ফেনী ক্যাম্পের উপসহকারী পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন ছিনতাইয়ের অভিযোগে সাতজন নারীকে গ্রেপ্তার, মামলা দায়ের ও ফেনী কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।