ফেনীতে চাঁদাবাজির অভিযোগে যুবলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভার মেয়রের নাম ব্যবহার করে চাঁদা আদায়ের অভিযোগে গত মঙ্গলবার রাতে খুরশেদ আলম নামের যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারীর নামে খুরশেদ কয়েক দিনে শহরের ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) মালিকদের কাছ থেকে এক লাখ ১০ হাজার টাকা চাঁদা আদায় করেন। তিনি আরও ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে চাপ সৃষ্টি করলে টমটম মালিকেরা মঙ্গলবার পৌর মেয়রের সঙ্গে দেখা করে অভিযোগ দেন।মেয়র ওই রাতেই খুরশেদকে (৩২) ডেকে এই অভিযোগের সত্যতার বিষয়ে নিশ্চিত হন। এরপর তাঁকে পুলিশে সোপর্দ করেন তিনি। খুরশেদের বাড়ি সদর উপজেলার মধ্যম লক্ষ্মীপুর গ্রামে।ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ খান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। খুরশেদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।