ফেনীতে চাকা ফেটে বাস খাদে, মা-ছেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে চাকা ফেটে বাস খাদে পড়ে মা-ছেলে নিহত ও ৩০ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী শহরের কাছে খাইয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন জাহানারা বেগম (২৮) ও তাঁর ছেলে ইয়াছিন (১২)। জাহানারার স্বামী মকবুল হোসেন, তাঁদের মেয়ে রহিমা আক্তারসহ বাসের ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহত ২৫ জনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। সকালে ফেনী বাইপাস অংশের খাইয়ারা এলাকায় পেছনের চাকা ফেটে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই হতাহতের ঘটনা ঘটে। ফেনী সদর হাসপাতালের মেঝেতে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন মকবুল হোসেন। তিনি জানান, কুমিল্লার দাউদকান্দি উপজেলার খোকসাকান্দি গ্রামে তাঁর বাড়ি। কাজের সন্ধানে তিনি সপরিবারে চট্টগ্রাম যাচ্ছিলেন।