ফেনীতে চামড়া পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির পশুর চামড়া যেন পাচার হতে না পারে, সে জন্য ফেনী সীমান্তে কঠোর নজরদারির ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রতিবছর কোরবানির ঈদের পরপরই একশ্রেণির অসাধু ব্যবসায়ী কোরবানির পশুর চামড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ বছর পাচার ঠেকাতে বিজিবি বিশেষ সতর্কতা অবলম্বন করেছে।

ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ওবায়দুর রেজা বলেন, ফেনী জেলায় বিজিবির সব সীমান্তচৌকির (বিওপি) জওয়ানদের সীমান্ত এলাকায় টহল বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় রক্ষা করে চোরাচালান প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে সম্মিলিতভাবে চামড়া চোরাচালান রোধ করা যায়।