ফেনীতে চালককে হত্যা করে মালবোঝাই কাভার্ড ভ্যান ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশে বারইয়ার হাট এলাকায় চালককে হত্যা করে ঢাকাগামী তামা ও পিতলবোঝাই একটি কাভার্ড ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের মারধরে আহত হন চালকের সহকারী। নিহত চালকের নাম মো. দুলাল মিয়া (৬০) এবং তাঁর সহকারীর নাম হাফিজ শিকদার (৩০)।পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ভোরে হাইওয়ে পুলিশ লেমুয়া এলাকা থেকে চালকের মৃতদেহ ও আহত সহকারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। আহত সহকারীকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য চালকের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।