ফেনীতে চেঞ্জমেকার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরাই পারি নারীর বিরুদ্ধে সব নির্যাতন বন্ধ করতে’ এই স্লোগান নিয়ে ফেনীতে গতকাল মঙ্গলবার চেঞ্জমেকার সম্মেলন হয়েছে। পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের উদ্যোগে এ সম্মেলন হয়। সম্মেলনে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার চার শতাধিক নারী ও পুরুষ চেঞ্জমেকার অংশ নেন। সকাল ১০টায় শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সম্মেলনে সভাপতিত্ব করেন লোকাল ইনিশিয়েটিভ ফর ডেভেলপমেন্টের (এলআইএফডি) উপদেষ্টা আবদুল্লাহ শাহরিয়ার ওরফে সাগর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান। আলোচনা করেন পুলিশ সুপার মল্লিক ফখরুল ইসলাম, নিলুফার ইয়াসমিন, মর্জিনা হক প্রমুখ। সম্মেলন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পারিবারিক নির্যাতনবিষয়ক নাটক মঞ্চস্থ হয়।