ফেনীতে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গত সোমবার রাতে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানান, গত সোমবার রাতে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের দক্ষিণ মাইজবাড়িয়া গ্রামের আবদুল কাদেরের বাড়িতে চোর ঢোকে। বাড়ির মালিক আবদুল কাদের চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করেন। তঁাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকে। এ সময় চোরেরা পালানোর চষ্টো করে। কিন্তু একজন জনতার হাতে ধরা পড়ে। গ্রামবাসীর এলোপাতাড়ি পিটুনিতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে ফেনী থানার পুলিশ মুমূষর্ু অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করায়। কিছুক্ষণ পর সে মারা যায়। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত তার কোনো পরিচয় জানা যায়নি। ময়নাতদনে্তর জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।