ফেনীতে ছাত্রদলের নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী জেলা ছাত্রদলের একাংশের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ওরফে মামুনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সালাহ উদ্দিন শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি আছেন—এ খবরের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে র্যা ব ও পুলিশ সেখানে অভিযান চালায়। পরে ওই ক্লিনিক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সালাহ উদ্দিন ফেনীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ও দুই এসএসসি পরীক্ষার্থীর ওপর বোমা হামলা মামলার আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও প্রায় ২০টি মামলা আছে।
সালাহ উদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে শহরে বিক্ষোভ মিছিল করেন।
সালাহ উদ্দিনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোরশেদ।