ফেনীতে ছাত্রদলের নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
ফেনীতে ছাত্রদলের নেতা জমির উদ্দিন ভূঁঞা হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বুধবার নুর করিম ওরফে স্বপন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে নিহত জমির উদ্দিন ভূঁঞার মুঠোফোন উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার নুর করিমের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর ডুব্বা গ্রামে।পুলিশ সূত্র জানায়, গত ২০ অক্টোবর রাতে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা কমিউনিটি সেন্টারের মালিক ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জমির উদ্দিন ভূঁঞাকে দলীয় প্রতিপক্ষ পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তাঁর ভাই ও স্থানীয় বিএনপির নেতা জাফর আহমঞ্চদ ৩৭ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন। পুলিশ ইতিমধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে।ফেনী মডেল থানার বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, ফেনী পৌরসভার মধ্যম রামপুরের একটি বাড়ি থেকে নিহত জমির উদ্দিনের মুঠোফোনসহ নুর করিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।