ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল শনিবার সকালে ফেনী জেলা ছাত্রদল এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।দলীয় সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অন্যায়ভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও তাঁকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টার প্রতিবাদে ফেনী জেলা ছাত্রদলের আয়োজনে গতকাল শনিবার সকালে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।শহরের ট্রাংক রোডের ফেনী প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সহসভাপতি মেজবাহ উদ্দিন। যুগ্ম সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক এস এম কায়সার, পৌর সভাপতি খুরশিদ আলম, সম্পাদক ইসমাইল হোসেন, মোরশেদ আলম, ফরহাদ উদ্দিন চৌধুরী প্রমুখ।