ফেনীতে ছিনতাইকারীর গুলিতে শিশুসহ আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরে গত রোববার দুপুরে ছিনতাইকারীদের গুলিতে এক শিশুসহ দুজন আহত হয়েছে। তাদের ফেনী সদর হাসপতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফেনী শহরের মহীপাল এলাকার ফল ব্যবসায়ী নূরুল ইসলাম (৪৫) ও নজরুল ইসলাম (৩২) রোববার দুপুরে ১৫ লাখ ৩০ হাজার টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন। শহীদ শহীদুল্লা সড়কের মেরী স্টোপস ক্লিনিকের সামনে আসার পর একটি অটোরিকশা থেকে নেমে কয়েকজন যুবক তাদের গতিরোধ করে এবং টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় ছিনতাইকারীরা পিস্তল দিয়ে কয়েকটি গুলি ছোড়ে। এ সময় একটি গুলি নূরুল ইসলামের শরীরে লাগে এবং আরেকটি গুলি পথচারী সাতক্ষীরার আশাশুনি উপজেলার রিপন গাজীর স্ত্রী তাছলিমা আক্তারের কোলে থাকা তিন বছরের শিশু তরিকুলের মাথায় লাগে। সদর থানা সূত্রে জানা গেছে, এই ঘটনায় নজরুল ইসলাম রোববার সন্ধ্যায় থানায় অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।