ফেনীতে ছিন্নমূল শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ
ফেনীতে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সকালে ফেনী বন্ধুসভার সদস্যরা ফেনী রেলস্টেশনে খোলা আকাশের নিচে ছিন্নমূল শিশুদের নিয়ে পরিচালিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করে। এ সময় বন্ধুসভার সদস্য ছাড়াও রেল বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে ৭২ জন শিক্ষার্থীকে খাতা ও কলম দেওয়া হয়েছে।
এদিকে বিকেলে ফেনী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেন জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম, ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. মোশারফ হোসেন, ফেনী চেম্বারের পরিচালক ও লায়নস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ভূঞা, প্রথম আলো প্রতিনিধি আবু তাহের, বন্ধুসভার সভাপতি হারুন উর রশিদ, প্রথম অলোর পরিবেশক সাখাওয়াত উল্যা চৌধুরী আরিফ ও পাঠক সমর দাস।
পরে বন্ধুসভার সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।