ফেনীতে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও গ্রামে গত রোববার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এমরান হোসেন (২৮) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত এমরানের বাড়ি মাদারীপুর শহরে। এলাকাবাসীর অভিযোগ, বেতাগাঁওয়ের নূরুল আলম (৩২) প্রায়ই গ্রামে যৌনকর্মী নিয়ে আসতেন। রোববার রাতেও তিনি একজন অপরিচিত নারীকে নিয়ে গ্রামের একটি বাড়িতে ওঠেন। আবদুল খালেকসহ গ্রামের কিছু লোক এর প্রতিবাদ জানায়। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে গ্রামের কয়েকজন যুবক নূরুলের পক্ষ নিয়ে খালেকের ওপর চড়াও হয়। তাঁকে বাঁচাতে এমরান এগিয়ে গেলে একপর্যায়ে দুর্বৃত্তরা এমরান, আবদুল খালেক (৫০) ও করিম উল্লাহকে (৩২) ছুরিকাঘাত করে। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পথে এমরান মারা যান।