ফেনীতে ছয় মাসের মধ্যে এক বাড়িতে দুবার ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলার মধ্যম ধলিয়া গ্রামের একটি বাড়িতে গত বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়েছে। এ নিয়ে ছয় মাসের মধ্যে ওই বাড়িতে দুবার ডাকাতি হলো।পুলিশ ও এলাকাবাসী সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার গভীর রাতে মধ্যম ধলিয়া গ্রামের নূরুল ইসলামের বাড়িতে ১৫-২০ জনের এক দল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা বাড়ির কলাপসিবল গেট ও দরজা ভেঙে ভেতরে ঢুকে সবার হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা আলমারি ভেঙে নগদ ৯০ হাজার টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও মুঠোফোনের সেটসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। গত ৩ ফেব্রুয়ারিও ওই বাড়িতে ডাকাতি হয়েছিল।