ফেনীতে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল শনিবার সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ হয়েছে। কর্মসূচিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
বিকেলে শহরের শহীদ মিনার চত্বরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হয়। জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারীর সভাপতিত্বে এবং আবদুল মোমিন মজুমদারের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আবুল কাশেম, মিহির দেবনাথ, মাহতাব হোসেন, মো. মিজানুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ।
সকালে একই স্থানে মানববন্ধন ও সমাবেশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এতে বক্তব্য দেন লক্ষ্মণ বণিক, মাহফুজুর রহমান, ইকবাল চৌধুরী, জাহাঙ্গীর আলম ও উত্তম দেবনাথ।
কর্মসূচিতে বক্তারা বলেন, এ দেশে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, গুপ্তহত্যা ও সন্ত্রাসবাদের ঠাঁই নেই। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ও জঙ্গিবাদ নির্মূলে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।