ফেনীতে জঙ্গিবাদবিরোধী সমাবেশ
ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার সকালে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঊক্য সিং, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ, বালিগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক, পুলিশ সুপারের স্ত্রী মোনালিসা পারভীন।
সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী।