ফেনীতে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন হয়েছে।
ফেনী শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে বিকেলে আয়োজিত মানববন্ধনে জেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবার পরিকল্পনা বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মুহাম্মদ নুরুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফেনীর সহকারী পরিচালক (ক্লিনিক) এস এম আব্দুল্লাহ আল মামুন, ফেনী মা ও শিশুকল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা বেলাল উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন।
মানববন্ধনে বক্তারা দেশের সমৃদ্ধি ও শান্তি-শৃঙ্খলা অব্যাহত রাখার স্বার্থে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।
পরে জেলা শিল্পকলা মিলনায়তনে পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে জনপ্রশাসন পদক-২০১৬ প্রাপ্ত ‘ছনুয়া মডেল’ সংশ্লিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়।
মতবিনিময় সভা: ফেনীতে পুলিশ প্রশাসন ও পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে গতকাল বিকেলে সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভা হয়েছে। শহরের জয়কালী মন্দির চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল হক। রাজীব খগেশ দত্তের সভাপতিত্বে ও শান্তি রঞ্জন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি প্রিয়রঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক শুকদেব নাথ, পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।