ফেনীতে জাপা নেতাকে মামলা থেকে অব্যাহতির দাবিতে সঞ্চারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলাউদ্দিনকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য গতকাল সোমবার ফেনী জেলা প্রশাসক বরাবরে সঞ্চারকলিপি প্রদান করেছে জেলা জাতীয় পার্টি।সঞ্চারকলিপিতে বলা হয়, একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে গত শুক্রবার জুমার নামাজের পর আলাউদ্দিন সাধারণ মুসল্লিদের সঙ্গে হজরত মুহামঞ্চদ (স.)-এর প্রতি কটূক্তি ও অবমাননার প্রতিবাদ করেন। একটি স্বার্থান্বেষী মহল পুলিশকে ব্যবহার করে ফেনী থানায় একটি মামলা করে। আলাউদ্দিনকে মামলা থেকে অব্যাহতি ও হামলাকারীদের বিচারে ব্যর্থ হলে জাতীয় পার্টি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। স্মারকলিপিতে স্বাক্ষর করেন জেলা জাতীয় পার্টির সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক কে বি এম জাহাঙ্গীর আলম।