ফেনীতে জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল শনিবার শুরু হয়েছে জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
চট্টগ্রাম বিভাগের আটটি জেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ১৮টি দল (জুটি) প্রতিযোগিতায় অংশ নেবে। আগামী ৫ ডিসেম্বর চূড়ান্ত পর্ব শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে।
গতকাল সন্ধ্যায় ফেনী অফিসার্স ক্লাব চত্বরের টেনিস মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শফিউল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, অফিসার্স ক্লাবের সম্পাদক আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার প্রথম দিনে চট্টগ্রাম অফিসার্স ক্লাব বনাম লক্ষ্মীপুর অফিসার্স ক্লাব এবং নোয়াখালী অফিসার্স ক্লাব বনাম কক্সবাজার অফিসার্স ক্লাবের মধ্যে খেলা হয়।