ফেনীতে টমটম চলাচল বন্ধের সিদ্ধান্তে চালকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরে টমটম (ইজিবাইক) চলাচল বন্ধের প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে চালকেরা বিক্ষোভ মিছিল করেছেন। তাঁরা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। গত ১০ ফেব্রুয়ারি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় শহরে যানজট নিরসনে টমটম চলাচল বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয় এবং গতকাল শনিবার থেকে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়। গতকাল শনিবার সকালে টমটমচালকেরা শহরের পূর্ব উকিলপাড়ার অস্থায়ী কার্যালয়ে জমায়েত হন এবং সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন মাঈন উদ্দিন, লাল মিয়া প্রমুখ। বক্তারা শহরে টমটম চলাচলের ওপর প্রশাসনিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।