প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর শর্শদিতে গতকাল শুক্রবার রাতে একটি তেলবাহী ট্যাংকারের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ফেনী রেলস্টেশনের মাস্টার মো. মাহবুবুর রহমান জানান, গতকাল রাত আটটা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্যাংকার শর্শদি রেলস্টেশনের আউটার পার হওয়ার সময় চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম, সিলেট-চট্টগ্রাম ও চট্টগ্রাম-চাঁদপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার খবর পেয়ে লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম, সিলেট-চট্টগ্রাম ও চট্টগ্রাম-চাঁদপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে।