ফেনীতে ট্যাঙ্কার লাইনচ্যুত, ট্রেন চলাচল বিঘ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর অদূরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের শর্শদি স্টেশনের আউটার সিগন্যালে আজ শুক্রবার রাত পৌনে নয়টার দিকে একটি তেলবাহী ট্যাঙ্কারের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে।
ফেনী রেলস্টেশনের মাস্টার মো. মাহবুবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, আজ রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্যাঙ্কার (কনটেইনার) শর্শদি রেল স্টেশনের আউটার পার হওয়ার সময় চারটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-চট্টগ্রাম, সিলেট-চট্টগ্রাম ও চট্টগ্রাম-চাঁদপুর লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন হয়।
মো. মাহবুবুর রহমান আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত ওই তিন রুটে ট্রেন চলাচলে বিঘ্ন দেখা দেবে।