ফেনীতে ট্রাকচাপায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের কাজিরদিঘি এলাকায় আজ শনিবার দুপুরে ট্রাকের চাপায় ইসমাইল হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। তাঁর বাড়ি ফেনী সদর উপজেলার উত্তর ফাজিলপুর গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, বেলা একটার দিকে কাজিরদিঘি নামক স্থানে একটি সিএনজি চালিত অটোরিকশা একটি ট্রাককে সাইড দেওয়ার সময় ইসমাইল হোসেন অটোরিকশা থেকে সড়কের ওপর পড়ে যান। পরে ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বোগদাদিয়া ফাঁড়ির পুলিশের উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন বলেন, ইসমাইলের লাশ উদ্ধার করে ময়নাতদ‌ন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।