ফেনীতে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল বুধবার ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যাত্রী। হতাহত ব্যক্তিদের বাড়ি ফেনী সদর উপজেলায়।অটোরিকশার নিহত চালকের নাম শহীদ (২৬)। তিনি এবং গুরুতর আহত যাত্রী আলতাফ হোসেনের (২৬) বাড়ি চাড়িপুর গ্রামে। অটোরিকশার নিহত যাত্রী আজাদের (২৪) বাড়ি ধর্মপুর গ্রামে।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, বেলা দেড়টার দিকে ফেনী-ছাগলনাইয়া সড়কের রানীরহাট কম্পিউটার ইনস্টিটিউট এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশা অপর একটি অটোরিকশাকে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে অটোরিকশার চালক শহীদ ও যাত্রী আজাদ ঘটনাস্থলেই মারা যান। পুলিশ জানায়, দুর্ঘটনার পর দুজনের লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত ব্যক্তিকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক ও অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে পুলিশ ট্রাকের চালককে আটক করতে পারেনি। গতকাল রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছিল।