ফেনীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের কাছে পাঁচগাছিয়া বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও শিশুকন্যার মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে ফেনী-নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের পাঁচগাছিয়া গ্রামের মো. রিপন মোটরসাইকেলে স্ত্রী সাহেনা আক্তার (১৯) ও সাত মাস বয়সের শিশুকন্যা সানজিদাকে নিয়ে শহর থেকে বাড়ি ফিরছিলেন। রাত ১০টার দিকে পাঁচগাছিয়া বাজারে মোটরসাইকেলটি দ্রুত বেগে একটি চলন্ত ট্রাককে পাশ কাটিয়ে সামনে চলে যায়। একপর্যায়ে মোটরসাইকেলের পেছন থেকে মেয়েসহ মা ছিটকে রাস্তা পড়ে যান। এরপর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ মা ও মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠায়। পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যান। ফেনীর মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের এ ঘটনা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।