ফেনীতে ট্রাকের ধাক্কায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লেমুয়া ভাঙ্গার তাকিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় শাখাওয়াত হোসেন পলাশ (২৩) ও মামুন হোসেন (২৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত সোমবার রাত নয়টার দিকে শাখাওয়াত ও তাঁর বন্ধু মামুন মোটরসাইকেলে করে ফেনী শহর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের ফেনী বাইপাস অংশের লেমুয়া ভাঙ্গার তাকিয়া এলাকায় চট্টগ্রামগামী একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তাঁরা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই শাখাওয়াত মারা যান। মুমূর্ষু অবস্থায় মামুনকে উদ্ধার করে প্রথমে ফেনীর একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শাখাওয়াতের বাড়ি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে। মামুনের বাড়ি আলীনগর গ্রামে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহম্মদ পাঠান দুর্ঘটনায় দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।