ফেনীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী রেলস্টেশনের অদূরে চলন্ত ট্রেন থেকে পড়ে গতকাল শনিবার সকালে মিলন মিয়া (৩৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কদমতলী এলাকার কাশেম আলীর ছেলে।

ফেনীর জিআরপি পুলিশের উপপরিদর্শক মেজবাউল আলম জানান, গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ফেনী রেলস্টেশনের অদূরে দেওয়ানগঞ্জ রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনের দরজায় বসা এক যাত্রী অসতর্ক অবস্থায় ট্রেন থেকে পড়ে যান। এ সময় তাঁর মাথা ফেটে গেলে ঘটনাস্থলে মারা যান।