ফেনীতে ট্রেনে কাটা পড়ে চিকিৎসক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ট্রেনে কাটা পড়ে পি সি বণিক (৬৩) নামের একজন চিকিৎসক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ফেনী রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে দক্ষিণ সহদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী পৌরসভার দক্ষিণ সহদেবপুরের বাসিন্দা হৃদ্রোগ বিশেষজ্ঞ পি সি বণিক প্রতিদিনের মতো প্রাতর্ভ্রমণে বের হন। সকাল সাতটার দিকে তিনি ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। বিকেলে ফেনী পৌর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
পি সি বণিক ফেনী শহরে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতেন।
রেলওয়ে পুলিশের (জিআরপি) ফেনী ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মেজবাউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।