ফেনীতে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ট্রেনে কাটা পড়ে মো. রবিউল হক নামের এক শিশু শিক্ষার্থী মারা গেছে। একই ঘটনায় একটি শিশুর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল শনিবার বিকেলে ফেনী রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকার নাজির রোডের মাথায় এ ঘটনা ঘটে।
রবিউল হক স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা আবদুর রহিম ভ্যানচালক। তাদের বাড়ি খুলনায়। রবিউলের পরিবার ফেনীর নাজির রোডের ভাড়া বাসায় থাকে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে রবিউল পাড়ার অন্য শিশুদের সঙ্গে রেললাইনের পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে রেললাইনের ওপর উঠে যায়। এ সময় সাগরিকা এক্সপ্রেস ট্রেনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় ট্রেনের চাকায় রবিউলের সহপাঠী অনিকের (৯) ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেলওয়ে পুলিশ (জিআরপি) লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জিআরপির ফেনী ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মেজবাউল আলম জানান, এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় মামলার প্রস্তুতি চলছে।