ফেনীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গত শুক্রবার রাতে ট্রেনে কাটা পড়ে একটি শিশুসহ অজ্ঞাত পরিচয় দুজন নিহত হয়েছে।রেল পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী-কালীদহ সেকশনের সহদেবপুর নামক স্থানে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে একটি শিশু (১৪) এবং অপর এক ব্যক্তি (৪২) নিহত হন। রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।জিআরপি ফেনী রেলস্টেশন ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) মো. মেজবাহ উল আলম দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল শনিবার সকাল পর্যন্ত লাশ দুটির পরিচয় জানা যায়নি।