ফেনীতে ট্রেনে কাটা পড়ে স্যামসাং কর্মকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ফাজিলপুর রেলস্টেশনের পাশে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনে কাটা পড়ে মো. হুজ্জাতুল ইসলাম হাসিব (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কুমিল্লার লাকসামের রেলওয়ে পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে হুজ্জাতুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়। পকেটে থাকা পরিচয়পত্রের মাধ্যমে জানা গেছে, হুজ্জাতুল স্যামসাং কোম্পানির উৎ পাদন কর্মকর্তা। তাঁর বাড়ি বা অন্য কোনো পরিচয় জানা যায়নি। সেই সঙ্গে হুজ্জাতুলের মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনা, হত্যা না কি আত্মহত্যা তা-ও জানা যায়নি।