ফেনীতে ডাকাতি, মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে গত শনিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাত প্রায় দেড়টার দিকে ১৫-১৬ জনের একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের সোমবারিয়া বাজারের পাশে প্রবাসী দেলোয়ার হোসেন ড্রাইভারের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে আলমাির ভেঙে নগদ ও স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
গৃহকর্তার ভাই জসিম ভূঞা দাবি করেন, ডাকাতেরা নগদ ৪৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রীসহ চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোরশেদ ডাকাতির সত্যতা নিশ্চিত করেছেন৷