ফেনীতে তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের ট্রাংক রোডে বন বিভাগ কার্যালয় ভবনের সামনের নর্দমা থেকে গত বুধবার রাত ১০টার দিকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল বৃহস্পতিবার লাশের ময়নাতদন্ত হয়েছে।
ফেনী সদর হাসপাতালের আরএমও আসীম কুমার সাহা জানান, ওই তরুণীর মাথায় আঘাত ও শ্বাসরোধের আলামত পাওয়া গেছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।