ফেনীতে তিন দিনের বইমেলা শুরু আজ
ফেনীতে ‘কৈশোর তারুণ্যে বই’ শীর্ষক তিন দিনের বইমেলা শুরু হচ্ছে আজ মঙ্গলবার। সকালে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ বইমেলার উদ্বোধন করবেন ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসান। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংবাদিক তুষার আবদুল্লাহ, কথাসাহিত্যিক স্বকৃত নোমান, লেখক জয়নাল হোসেন, প্রকাশক মিলনকান্তি নাথ ও সৈয়দ জাকির হোসাইন।
শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এ বইমেলা চলবে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত।
বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো হলো অনন্যা, অনুপম প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ইকরিমিকরি, কাকলী প্রকাশনী, জাগৃতি প্রকাশনী, প্রতীক প্রকাশনা সংস্থা, প্রথমা প্রকাশন, বিশ্বসাহিত্য কেন্দ্র, বেঙ্গল পাবলিকেশনস, সময় প্রকাশন ও সংহতি প্রকাশন।
আগামী ১ অক্টোবর থেকে চাঁদপুর সদরের চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে চার দিনব্যাপী আরও একটি বইমেলা হতে যাচ্ছে। বিজ্ঞপ্তি