ফেনীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল শনিবার গোয়েন্দা পুলিশ (ডিবি) দুটি পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে ৫৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে।পুলিশ জানায়, গতকাল শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফতেপুর রেলগেট এলাকায় দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ফেনীর গোয়েন্দা পুলিশ তাদের কাছে ডেকে দেহ তল্লাশি করে দুজনের শরীরের সঙ্গে বাঁধা থাকা ২৫ বোতল করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তাঁদের মধ্যে মো. হানফের (২৫) বাড়ি কুমিল্লা সদর এবং অপরজন মুনাফ হোসেনের (২৭) বাড়ি বাগেরহাট জেলায়। মুনাফ বর্তমানে চট্টগ্রামের খুলশী এলাকায় বসবাস করছেন বলে জানান। এদিকে গতকাল দুপুরে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মোহামঞ্চদ আলী বাজার এলাকায় মো. ইউছুপ (২৬) নামে একজনকে পাঁচ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।