ফেনীতে তিন মূর্তিসহ একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে তিনটি ছোট আকারের পিতলের মূর্তিসহ মো. ইউছুপ (৩০) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ইউছুপ কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুমহালী (ডুমখালী) গ্রামের মৃত নূর আহমঞ্চদের ছেলে।পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সকালে ফেনী রেলস্টেশনের পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে প্রায় দুই কেজি ওজনের তিনটি পিতলের মূর্তি উদ্ধার করা হয়েছে।ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মায়নুল আফসার জানান, গ্রেপ্তার হওয়া মো. ইউছুপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনি একেকবার একেক কথা বলছেন। তাঁকে কক্সবাজার পুলিশে সোপর্দ করা হবে। সে জন্য কক্সবাজারে বার্তাও পাঠানো হয়েছে।পুলিশ ধারণা করছে, এই মূর্তিগুলো হয়তো কক্সবাজারের রামুতে লুট হওয়া মূর্তির অংশবিশেষ।