ফেনীতে দক্ষতা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা বিকাশের মাধ্যমে দক্ষ প্রকৌশলী তৈরির লক্ষ্যে ‘স্কিলস কম্পিটিশন’ (দক্ষতা প্রতিযোগিতা) গতকাল বৃহস্পতিবার ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মনজুরুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আবদুল মন্নান, ফেনী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবদুল আউয়াল, সাংবাদিক আবু তাহের, ইনস্টিটিউট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইসিএসটি) অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন ভূঁঞা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) সভাপতি মো. আবুল খায়ের।
পরে মো. মনজুরুল আলম স্কিলস কম্পিটিশন উদ্বোধন করেন।
দিনব্যাপী প্রতিযোগিতায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ছয়টি টেকনোলজির শিক্ষার্থীদের উদ্ভাবিত শতাধিক প্রকল্প প্রদর্শিত হয়।