ফেনীতে দিনব্যাপী পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজে গতকাল শনিবার দিনব্যাপী পিঠা উৎসব হয়েছে। কলেজ চত্বরে উৎসবের উদ্বোধন করেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য। জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ডি এ বিলকিস আরা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। উৎসবে শিক্ষার্থীরা পিঠার ২৬টি স্টল দেয়। উৎসবে অভিভাবক ও তাদের পরিবার-পরিজনের উপস্থিতিতে কলেজ অঙ্গন মুখরিত হয়ে ওঠে। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পিঠা উৎসব চলে।