ফেনীতে দুই ছিনতাইকারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গত শুক্রবার রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ৩০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ফেনী সদর হাসপাতাল মোড়ে গত শুক্রবার রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে মো. সোহেল ওরফে রুটি সোহেল (২৭) ও আবুল কালাম ওরফে কালা (২৩) নামে দুই ছিনতাইকারীকে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ গ্রেপ্তার করেছে। ফেনী থানার উপপরিদর্শক (এসআই) শাহীনুজ্জমান জানান, মো. সোহেলের বিরুদ্ধে ডাকাতি-ছিনতাইসহ ফেনী থানায় ১০টি এবং আবুল কালামের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। এ ছাড়া দুজনের বিরুদ্ধে ছিনতাইয়ের বহু অভিযোগ রয়েছে।