ফেনীতে দুই বাসের সংঘর্ষে এক চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফেনী সদর উপজেলার তেমুহনী এলাকায় আজ বুধবার বিকেলে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত এবং ২৫ যাত্রী আহত হয়েছে।

নিহত চালকের নাম রাখাল চন্দ্র দাস (৪০)। তাঁর বাড়ি নোয়াখালীর কুতুবপুরে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, তেমুহনী এলাকায় বেলা তিনটার দিকে ভোলা থেকে চট্টগ্রামমুখী সীমান্ত পরিবহনের একটি বাসের সঙ্গে নোয়াখালীমুখী সুগন্ধা পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সুগন্ধা পরিবহনের চালক রাখাল চন্দ্র ঘটনাস্থলে নিহত এবং দুই বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছে।
খবর পেয়ে ফেনী থানার পুলিশ ও মহীপাল হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।

রাখালের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফেনীর মহীপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহম্মদ পাঠান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।