ফেনীতে দুই মাদক ব্যবসায়ীকে দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গতকাল সোমবার দুই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সোমবার ভোরে ফেনীর মহিপাল এলাকায় বেশ কিছু দেশীয় চোলাই মদসহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মোহাম্মদ মনসুর উদ্দিনের কাছে হাজির করা হলে দুই মাদক ব্যবসায়ীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। তাঁরা দুজনই জরিমানার টাকা পরিশোধ করে আর মাদক ব্যবসা করবেন না মর্মে অঙ্গীকার করে ছাড়া পান। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান চৌধুরী মাদকসহ দুজনকে গ্রেপ্তার ও ভ্রাম্যমাণ আদালতে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।